এইমাত্র
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া
  • আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারে তিন চমক
  • এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো
  • মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ
  • খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতারা
  • শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  • ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা
  • খামেনির লাশ এতদিন কোথায় ছিল
  • আজ শনিবার, ১৯ আষাঢ়, ১৪৩৩ | ৪ জুলাই, ২০২৬
    খেলা

    এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

    এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

    আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় নিয়ে কয়েক দিন ধরেই চলছে জোর আলোচনা। বিশ্বকাপে পর্তুগালের ম্যাচের আগেই সেই গুঞ্জন আরও তীব্র হয়। তবে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজেই অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন পর্তুগিজ অধিনায়ক। জানিয়েছেন, এখন নয়—বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

    ৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে যাচ্ছেন রোনালদো। তবে চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিন গোল করলেও নিজের স্বাভাবিক মানের তুলনায় কিছুটা নিস্তেজ ছিলেন তিনি। এর মধ্যেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব।

    তিনি আরও বলেন, আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সময় নিয়ে, শান্তভাবে সবকিছু ভাবি। এখন আমার পুরো মনোযোগ বিশ্বকাপে। এই আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।

    রোনালদোকে ঘিরে অবসরের আলোচনা শুরু হয় তার বোন কাতিয়া আভেইরোর এক মন্তব্যকে কেন্দ্র করে। ক্রোয়েশিয়া ম্যাচের আগে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ বড় টুর্নামেন্ট।

    তবে রোনালদোর সর্বশেষ বক্তব্যে পরিষ্কার, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বরং বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত পুরো মনোযোগ রাখতে চান দলের সাফল্যে। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করেই ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পর্তুগিজ এই মহাতারকা।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…