এইমাত্র
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া
  • আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারে তিন চমক
  • এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো
  • মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ
  • খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতারা
  • শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  • ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা
  • খামেনির লাশ এতদিন কোথায় ছিল
  • আজ শনিবার, ১৯ আষাঢ়, ১৪৩৩ | ৪ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

    ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

    রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, ন্যাটোর ঐক্য ও শক্তি যাচাই করতে পোল্যান্ডে উসকানিমূলক হামলা করতে পারে মস্কো। তারা এ নিয়ে পরিকল্পনাও করছে। এর আওতায় আছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা জোটের অন্তর্ভুক্ত এলাকায় প্রবেশ করা।

    ওয়াশিংটনের এই সতর্কবার্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পোল্যান্ডের গণমাধ্যম ‘ওনেট’। প্রতিবেদনে পোলিশ প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, মস্কোর পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন একাধিকবার পোল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছে।  

    রাশিয়ার এই উসকানির মূল উদ্দেশ্য হবে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এবং ইউক্রেনে পশ্চিমা মিত্রদের সহায়তা কর্মসূচি স্থগিতে বাধ্য করা। আগামী কয়েক মাসের মধ্যে এই হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওনেট জানিয়েছে, উসকানিমূলক পদক্ষেপের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো পরিস্থিতি তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব পদক্ষেপের লক্ষ্য হতে পারে পোল্যান্ডকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করা।

    পোল্যান্ডের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সবচেয়ে চরম পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে একটি ‘হাইব্রিড হামলা’ও ঘটতে পারে। রাশিয়া বা বেলারুশের সৈন্যদের অনুপ্রবেশের শঙ্কাও আছে। মস্কো এসব ঘটনাকে জিপিএস ত্রুটি ও হেলিকপ্টার উদ্ধারের অভিযান হিসেবে তুলে ধরতে পারে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…