এইমাত্র
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া
  • আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারে তিন চমক
  • এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো
  • মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ
  • খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতারা
  • শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  • ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা
  • খামেনির লাশ এতদিন কোথায় ছিল
  • আজ শনিবার, ১৯ আষাঢ়, ১৪৩৩ | ৪ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁয় ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

    নওগাঁয় ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

    নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

    আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্য কর্মী আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আতিকুর।

    তিনি আরও বলেন, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পরের দিন বুধবার (০১ জুলাই) আতিকুরকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। এর পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রাজশাহীর বাগমারা থেকে স্পেশাল অভিযান করে গ্রেফতার করা হয় সুজাকে।  নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…