এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    এবারও ঈদে ভোগান্তি বাড়াবে ঢাকা-বাউফল রুটের বগা ফেরি

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

    এবারও ঈদে ভোগান্তি বাড়াবে ঢাকা-বাউফল রুটের বগা ফেরি

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

    আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-বাউফল সড়কপথে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাউফল উপজেলার বগা ফেরিঘাটে সীমিত সংখ্যক ফেরি চলাচল ও ধীরগতির কারণে ঈদের আগে ও পরে যাত্রীদের দীর্ঘ দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয়রা।

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বাসিন্দাদের সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে লোহালিয়া নদীর ওপর বগা ফেরি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক এই ফেরিঘাট ব্যবহার করে থাকে।

    সূত্রে জানা গেছে, বর্তমানে বগা ফেরিঘাটে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে অনেক সময় গাড়ির চাপ বেশি থাকায় দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা যায়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঢাকা থেকে বাউফলগামী যাত্রী ডা. মো. আহসানুল ইসলাম বলেন, “বগা ফেরিতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঈদের সময় গাড়ির সংখ্যা আরও বাড়ে। আগে থেকে ব্যবস্থা না নিলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হবে।”

    পরিবহন শ্রমিকদেরও একই অভিযোগ। তারা বলেন, ফেরির সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েন। তাই ঈদ উপলক্ষে অতিরিক্ত ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা।

    স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরেন। তখন বগা ফেরিঘাট এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যাত্রীদের ফেরি পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

    সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, ঈদকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফেরি চালুর বিষয়টিও বিবেচনায় রাখা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…