মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য তেহরানে এই শোকমিছিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান চত্বরে বিদায় অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে।
গত শুক্রবার শ্রীলঙ্কা জানায়, তারা ওই নাবিকদের মরদেহ তেহরানে পাঠাচ্ছে।
আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র অবস্থায় থাকাকালে মার্কিন সাবমেরিনের টর্পেডোর আঘাতে তাদের যুদ্ধজাহাজটি বিধ্বস্ত হলে তারা নিহত হন।
সূত্র : আল জাজিরা
এবি