এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৩২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৩২ এএম

    ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৩২ এএম
    সংগৃহীত ছবি

    দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

    তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ তাৎক্ষণিকভাবে জানায়নি যে, ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ছিল কি না বা এটি কতদূর উড়েছে।

    যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া চলার সময় উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। 

    উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই মহড়াগুলোকে হামলার মহড়া হিসেবে উল্লেখ করে এবং প্রায়ই নিজেদের সামরিক প্রদর্শনী বা অস্ত্র পরীক্ষা বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করে থাকে।

    এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

    কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনও এই পরীক্ষার উদ্দেশ্য।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…