এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

    আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের আঘাতে ওই ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে বলে আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে।

    এর আগে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটির একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক এক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

    আমিরাতের উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমিরাতের উম্ম আল-কুওয়াইনে একটি ভবনে ড্রোন হামলা হয়েছে। ড্রোনের আঘাতে সেখানে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’’

    দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম ওই বিবৃতি প্রকাশ করলেও ভবনটির নাম জানায়নি।

    ইরানের সামরিক বাহিনীর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ প্রভাব পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানে উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোন এবং ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমিরাত। চলমান এই অস্থিরতায় অন্তত এক বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

    বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও পশ্চিমা শক্তির সংঘাতের জেরে আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলো এখন সরাসরি যুদ্ধের ফ্রন্টলাইনে চলে এসেছে। ইরান সমর্থিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আরব আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।

    সূত্র: এএফপি, আল জাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…