এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ মঙ্গলবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

    ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

    জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকেলে নির্মাণাধীন ভবনের সদ্য ঢালাইকৃত ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে মেলান্দহ উপজেলার সাধুপুর কান্দারপাড়া গ্রামের শ্রমিক আমিনুল ইসলাম, শফিকুর, সাইফুল, বিপ্লব মিয়া, লাল চাঁদ, বাবুল মিয়াসহ মোট ১৩ জন শ্রমিক আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ১৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

    ভবনের নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, ছাদ ঢালাইয়ে ব্যবহৃত শাটারিংয়ের যথাযথ মান ও নিরাপত্তা নিশ্চিতকরণে গাফিলতি ছিল। এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ এন্টারপ্রাইজ’ কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

    এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ কাইউম গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…