এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম
    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম

    বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কারখানার অ্যাকাউন্ট অফিসার সিবাদুল ইসলামসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিবাদুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (১৬ মার্চ) সকালে বনপাড়া এলাকায় অবস্থিত বনলতা রি-ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

    কারখানার জিএম কামরুল ইসলাম জানান, নাটোর-বনপাড়া মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ওই দুর্ঘটনার দায় বনলতা রি-ফ্যাক্টরির ওপর চাপিয়ে দিয়ে কয়েকজন ব্যক্তি কারখানায় এসে মোটা অংকের চাঁদা দাবি করে। কারখানা কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে তারা কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্মচারীদের ওপর হামলা করে। এতে সিবাদুল ইসলামসহ চারজন আহত হন।

    হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

    বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সুমন চন্দ্র দাস বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…