অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন মন্ত্রী। পরে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী।
পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এইচএসএস