এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

    কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

    বিএনপির দুঃসময়ে দীর্ঘ ১৭ বছর ধরে যাঁরা দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের বাদ দিয়ে কোনো দলীয় কমিটি গঠন করা যাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি। একই সঙ্গে কমিটি গঠনে অর্থের লেনদেন বা ‘কমিটি-বাণিজ্য’ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইকবাল হোসাইন বলেন, দলের জন্য যাঁরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, কমিটি গঠনে তাঁদেরই প্রাধান্য দিতে হবে। অন্য দল থেকে কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সাধারণ সদস্য হিসেবে নেওয়া যেতে পারে, তবে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনেরও তাগিদ দেন তিনি।

    কমিটি গঠনে কোনো ধরনের অর্থের লেনদেন সহ্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন সামনে রেখে দলীয় বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

    উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।

    এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক ভিপি শামছু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…