এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ‘রিজিক আল্লাহর হাতে, অসাধু পথ নয়’: প্রতিমন্ত্রী অমিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

    ‘রিজিক আল্লাহর হাতে, অসাধু পথ নয়’: প্রতিমন্ত্রী অমিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

    ‘আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছেন, তা আপনার-আমার ঘরে পৌঁছে যাবে। এজন্য অসাধু কোনো উপায় অবলম্বনের প্রয়োজন নেই।’—যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংস্কৃতির চর্চা করে গেছে, যা নতুন রাজনীতিতে আসা অনেকের মধ্যেও প্রভাব ফেলেছে। কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বড়দের অসম্মান করা কিংবা পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।

    তিনি বলেন, ‘অন্তত এই সংস্কৃতি বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। বিএনপিও এই সংস্কৃতিকে ধারণ করে না।’

    নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানকে সফল করার দায়িত্ব আমাদের রয়েছে। বর্তমান সরকারের সব কর্মসূচি যেন যথাযথভাবে মাঠপর্যায়ে পরিচালিত হয়, সেজন্য সবাইকে সদা সতর্ক থাকতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে আনন্দ র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…