এইমাত্র
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    পুঠিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

    পুঠিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় স্লোগানে এ সময় মুখর হয়ে ওঠে ঢাকা-রাজশাহী-নাটোর মহাসড়ক।

    পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।

    র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

    র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম মন্ডল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। একটি ঐতিহাসিক প্রয়োজনে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।

    তিনি বলেন, জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, চিকিৎসা ও বাসস্থানের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।

    র‍্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সদস্য একরামুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…