এইমাত্র
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

    শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

    যশোরের শার্শায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা দখল করার অভিযোগ ওঠেছে। এ সময় দখলদাররা যাতায়াত বন্ধের জন্য বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে দেয়।

    ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ আগস্ট) বিকালে শার্শা উপজেলার বড়বসন্তপুর খ্রিস্টান পাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী খ্রিস্টান ধর্মাবলম্বী মতি বিশ্বাস (৬৫) চার জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্তরা হলেন, পাড়িয়ারঘোপ গ্রামের হাজী শহর আলীর ছেলে আব্দুল আজিজ, আবু বক্কর সিদ্দিক ও কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী ও তার ভাই লতা।

    থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার বড়বসন্তপুর খ্রিস্টান পাড়ার মৃত হরিপদ বিশ্বাসের ছেলে মতি বিশ্বাস ২০০৪ সালে মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ শতক বসত ভিটার জমি ক্রয় করেন। তিনি জানান, ক্রয়কৃত ওই জমি তার নামে রেকর্ড ও নামজারী হয়েছে। চলতি বছরেও তিনি ওই বসত ভিটা জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিয়েছেন। মতি বিশ্বাস বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে তার বসত ভিটার জমি দখল করে নেন বাবুর আলী বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

    অভিযোগে আরও জানা যায়, কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী ২০১৩ সালে মতি বিশ্বাসের ২০ শতক জমি দখল করে নেয়ার চেস্টা করেন। সেই সময়ে মতি বিশ্বাস বাবুর আলীর নামে মামলা দায়ের করেন। এখনও সেই মামলা চলমান রয়েছে।

    মতি বিশ্বাস জানান, গোপনে জাল কাগজপত্র তৈরী করে বাবুর আলী আবারো মামলাকৃত বসতভিটার ওই জমি উপজেলার পাড়িয়ারঘোপ গ্রামের হাজী শহর আলীর ছেলে বিদেশ প্রবাসী আব্দুল আজিজের কাছে গোপনে বিক্রি করে দেন। এ খবর শুনে মতি বিশ্বাস আদালতের মাধ্যমে তার বসত ভিটার উপর ১৪৪ ধারা জারি করান। এমন অবস্থায় শার্শা থানা পুলিশ প্রশাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে না যাওয়া বা দখল না করার জন্য আদালতের নির্দেশ প্রদান করেন। তবে সে নির্দেশ অমান্য করে পাড়িয়ারঘোপ গ্রামের হাজী শহর আলী ও তার ছেলে আবু বক্কর সিদ্দিকী শনিবার বিকালে মতি বিশ্বাসের ঘরের দরজার তালা ভেঙ্গে বসতবাড়িটি দখল করে নেন। এ সময় ৬ টি বড় বড় গাছও কেটে নেন তারা। যার মুল্য প্রায় ৫০ হাজার টাকা।

    মতি বিশ্বাস বলেন, কন্দর্পপুর গ্রামের ইসলাম আলীর ছেলে বাবুর আলী স্থানীয় কিছু প্রভাবশালীদের সাথে নিয়ে এখন জমি জবর দখল করে রেখেছে। দখলকারীরা মতি বিশ্বাসকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন। মতি বিশ্বাস ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

    এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ১৪৪ ধারা অমান্য করে বসত ভিটার জমি দখলের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় মতি বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…