এইমাত্র
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

    মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেছে টিনের বেড়া

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

    মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার তালাবন্ধ ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মসজিদের ইমামের থাকার ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের সঙ্গে ইমাম মাওলানা মো. আকাশ হাওলাদারের থাকার ঘর। গত ৫ দিন ধরে ইমাম মসজিদে নেই। অসুস্থতার কারণে ইমাম মো. আকাশ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবর্তমানে ওই মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিনজনের কাছে ইমাম আকাশের ঘরের চাবি রাখা ছিল। মঙ্গলবার বিকেলে মসজিদের সঙ্গেই থাকা ইমাম আকাশের ঘর থেকে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় ইমামের ঘরের টিনশেড বেড়া বোমার আঘাতে উড়ে যায়। বোমার বিকট শব্দ শুনে মূহুর্তেই ওই মসজিদের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

    মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…