এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

    দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবারও (২৫ আগস্ট) বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এমতাবস্থায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। 

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি আর ধীরগতির যান চলাচলে সোমবার ভারি বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। তবে পরিস্থিতি এখনও কাটেনি। 

    মঙ্গলবারও দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

    মঙ্গলবার সকালে আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হতে পারে। 

    আইএমডি জানায়, রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

    সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

    এদিকে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যাত্রীদের জানানো হয়েছে। যাত্রীদের জন্য দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের আশপাশে বৈরী আবহাওয়া তৈরি হতে পারে। তবে বর্তমানে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।’

    এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…