এইমাত্র
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    চলন্ত ট্রেনের খাবার গাড়িতে নারীকে ধর্ষণ, থানায় মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

    চলন্ত ট্রেনের খাবার গাড়িতে নারীকে ধর্ষণ, থানায় মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

    গুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা সীমানায় চলন্ত ট্রেনের খাবার গাড়িতে (ক্যান্টিন) এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

    পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে ওঠেন। ট্রেনে অবস্থানকালে খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই নারীর চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

    চলন্ত ট্রেনে পুলিশ প্রহরা ও ডিউটি থাকা সত্ত্বেও খাবার গাড়িতে এমন ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে অবহেলা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ যাত্রীরা।

    এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশ সদস্য এবং মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

    সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় অভিযুক্ত এক কর্মচারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন, যেখানে পুলিশ সদস্যদেরও নাম এসেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…