এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    জাতীয়

    শাহজালালে দুবাই ফেরত বিমানে ১৯ কেজি স্বর্ণে বার জব্দ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

    শাহজালালে দুবাই ফেরত বিমানে ১৯ কেজি স্বর্ণে বার জব্দ

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। তবে এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৪৮’ ফ্লাইটটি বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানটি অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে গোপন তথ্য আসে যে, এই ফ্লাইটে করে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে দেশে আনা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রানওয়েতেই অবস্থান নেন এবং বিমানটি থামার পরপরই চারপাশ থেকে ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।

     অভিযানের বিবরণ দিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ সংবাদমাধ্যমকে জানান, বিমানটির ভেতরে সাধারণ যাত্রীদের মালামাল ও কার্গো নামানোর সময় কড়া নজরদারি রাখা হয়। একপর্যায়ে বিমানের কার্গোহোলে (মালামাল রাখার বিশেষ স্থান) তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    পরবর্তীতে কাস্টমসের নির্ধারিত ব্যাগেজ কাউন্টারে এনে ডিজিটাল স্কেলে পরিমাপ করা হলে দেখা যায়, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান আন্তর্জাতিক ও দেশীয় বাজার অনুযায়ী এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।আমাদের কাছে সুনির্দিষ্ট গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই বিমানের কার্গোহোলে সুক্ষ্ম তল্লাশি চালিয়ে এই ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

    চোরাচালানের এই বড় চেষ্টা নস্যাৎ করতে পেরে আমরা আনন্দিত ,এস এম রাগিব সামাদ, নির্বাহী পরিচালক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

    কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, স্বর্ণের বারগুলো কার্গোহোলে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সাধারণ চেকিংয়ে তা ধরা না পড়ে। এই ঘটনায় কোনো যাত্রী বা বিমানের কোনো ক্রু সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা এই অভ্যন্তরীণ রুটের কানেক্টিং ফ্লাইটগুলোকে চোরাকারবারিরা প্রায়ই ব্যবহার করার চেষ্টা করে। এই চক্রের মূল হোতা এবং অভ্যন্তরীণ সহায়তাকারীদের শনাক্ত করতে ইতিমধ্যে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ওই ফ্লাইটের ক্রু ও দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে।

    এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দের ঘটনায় কাস্টমস আইনে একটি বিভাগীয় মামলা এবং সংশ্লিষ্ট থানায় একটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…