রাজবাড়ীতে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ|
বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা পৌনে ১০ টার দিকে জেলা সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর সরকারি খাদ্য গুদামের সামনের পুকুরে জমে থাকা একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়|
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান| ব্যাগটি খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন| পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে|
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে| দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা|
এবিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বস্তাবন্দি কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ|ঘটনাটি তদন্ত করা হচ্ছে| প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এমআর-২