এইমাত্র
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

    ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রোমেল।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল কসমেটিক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় জলিল কসমেটিককে ১০ হাজার টাকা এবং ব্রাদার্স কসমেটিক ও শুকরিয়া কসমেটিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

    সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…