এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    খেলা

    তিন যুগ পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২৩ পিএম

    তিন যুগ পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২৩ পিএম
    ছবি: সংগৃহীত

    তিন যুগ পর বিশ্বকাপে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। কেবল তাই নয়, প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হতে পারেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মারাকানায় সেভেন আপ গল্পের এক যুগ পর নকআউটে আবারও দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির।

    ছন্দে ফেরার আভাস দিয়েও স্বস্তি নেই ব্রাজিলের। বিশ্বকাপের গ্রুপপর্ব পেরুনো নিয়ে এখনো কাগজে কলমে হিসাব শেষ হয়নি সেলেসাওদের। আর গ্রুপ পর্ব পার হলেও সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষও মাথাব্যথার কারণ হতে পারে তাদের।

    ব্রাজিল গ্রুপের চ্যাম্পিয়ন হলে এফ গ্রুপের দুইয়ে থাকা দলের মুখোমুখি হতে পারে। সেটাই সুযোগ এনে দেবে বিশ্বমঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের। ১৯৯০ সালের পর থেকে আর কখনোই বিশ্বকাপে দুই দলের দেখা হয়নি। ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে টিকে থাকলে সেরা চারে দেখা যাবে এই দ্বৈরথ।

    অবশ্য বিপদ বাড়বে ব্রাজিল গ্রুপ রানারআপ হলে। সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডেই নেদারল্যান্ডসের সামনে পড়বে তারা। আর সেটা টপকালে সামনে পড়তে পারে জার্মানি। ৭-১ গোলে হারের দুঃসহ সেই যন্ত্রণা এখনো পোড়ায় ব্রাজিলকে। এবারেও দেখা যেতে পারে এই লড়াই।

    আর্জেন্টিনার পথটা আরও কঠিন। মেসি-রোনালদো দ্বৈরথ ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছে বিগত দেড় যুগ। এবারে দুই দলের দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে। সেজন্য অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে দুই দলকেই। আর ব্রাজিল টিকে থাকলে সেমিতে দেখা যাবে মেসি-নেইমার লড়াই।

    ফিফার নতুন নিয়মে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই সাড়ে ৪০০ এর বেশি বিন্যাস সম্ভব। কার প্রতিপক্ষ কে হচ্ছে, সেই অঙ্ক মেলানো তাই কিছুটা কঠিন। তবে, ৮ ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ের রাস্তাটা আপাতত সহজ হচ্ছে না কারো জন্যেই।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…