এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

    নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

    সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরেও শুরু হয়েছে নজরুল বর্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম।

    এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, দুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

    পরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…