এইমাত্র
  • চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর
  • ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • আজ বৃহস্পতিবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ৩ সেপ্টেম্বর, ২০২৬
    খেলা

    মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত পারেদেসের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

    মেসির বিদায়ের পর আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত পারেদেসের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

    মেসির বিদায়ের ধাক্কা সামলাতে না সামলাতেই আর্জেন্টিনা শিবিরে নতুন শঙ্কা। বিশ্বকাপজয়ী দলের সদস্য লিয়ান্দ্রো পারেদেসও জাতীয় দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন পারেদেস। মেসির জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, নিজের ওপর ফিফার নিষেধাজ্ঞা এবং দলের বর্তমান পরিস্থিতি—সবকিছু বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তিনি।

    পারেদেস বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে। সবকিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন। আমি আগেও যা বলেছি—নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত… সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না। কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কথা বলব, এরপর কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখব।’

    আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর না দেখার বিষয়টিও সহজভাবে মেনে নিতে পারছেন না পারেদেস। দীর্ঘদিনের সতীর্থের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মেসির রেখে যাওয়া উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

    ‘তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থাকবে। কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো—এটাই তার রেখে যাওয়া শিক্ষা,’ বলেন পারেদেস।

    আর্জেন্টিনার হয়ে মেসিকে আরও একবার মাঠে দেখতে চান কি না—এমন প্রশ্নের জবাবে পারেদেস বলেন, ‘আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।’

    বিশ্বকাপ ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেন পারেদেস। তার দাবি, কাতার বিশ্বকাপের ফাইনালের আগেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হতে পারে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।

    পারেদেস বলেন, ‘আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম। ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে—এমন কথা হয়েছিল। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না। কারণ আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।’

    পারেদেসের জাতীয় দল ছাড়ার ভাবনার পেছনে ফিফার নিষেধাজ্ঞাও বড় ভূমিকা রাখতে পারে। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে তাকে ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

    ফলে মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে পারেদেসের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কোচের সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…