এইমাত্র
  • কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর
  • ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • আজ বৃহস্পতিবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ৩ সেপ্টেম্বর, ২০২৬
    রাজনীতি

    ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

    ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের অভিযোগের বিষয়ে নিজের মানহানি হয়েছে দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

    সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দুটি অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়। এর মধ্যে একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। আরেকটি হলো—সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে। এই দুটি ফাইলই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। এটি আমার কাছেও আসেনি এবং আমার স্বাক্ষরও ফাইলে নেই।’

    এর কারণে নিজের মানহানি হয়েছে দাবি করে তিনি বলেন, দুদকের পুরো প্রক্রিয়াকে তিনি প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। এ সময় দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধী দল ও মতকে দমন-পীড়নের জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…