এইমাত্র
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

    কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
    ছবি: সংগৃহীত

    কয়লা সরবরাহ সংকটের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সীমিত করা হচ্ছে। তাই, সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

    আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় কোম্পানিটি। ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশের। যা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে বাংলাদেশে আসে। কয়েক দিন ধরেই দিনে ৮২০ থেকে ৮৫০ মেগাওয়াট সরবরাহ দেওয়া হয়েছে। একদিকে যখন গ্যাস অভাবে বিদ্যুতের উৎপাদন কমেছে, তখন আদানির সরবরাহ কমিয়ে দেওয়ায় লোডশেডিং জটিল আকার ধারণ করেছে।

    আদানি তার বিবৃতিতে বলেছে, রেলপথে তীব্র যানজট এবং পরিবহন ব্যবস্থায় আরোপিত একাধিক বিধিনিষেধের কারণে আমাদের গোড্ডা প্ল্যান্টে মালবাহী ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে কয়লা সরবরাহ হচ্ছে। আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি।

    মালবাহী ট্রেন চলাচল নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ের সাথে কাজ করছি। আমরা আশা করছি পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। এই অন্তর্বর্তী সময়ে, কোম্পানি প্ল্যান্টে কয়লা সরবরাহ বাড়াতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আদানি।

    এই পরিস্থিতি কেবল আদানি গ্রুপের ক্ষেত্রে নয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পূর্ব ও মধ্য ভারতের অনেক তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার মজুদ কমে গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোর মধ্যে গোড্ডা অন্যতম বলে উল্লেখ করা হয়েছে।

    আদানির বরাত দিয়ে ভারতীয় মিডিয়া খবর দিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নিয়মিত অর্থ পরিশোধের কারণে আদানি পাওয়ারের বকেয়া পাওনা ধারাবাহিকভাবে কমে আসছে। গড়ে প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার ২৩৪ কোটি টাকা করে পাচ্ছে আদানি। চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ কোম্পানিটির পাওনা কমে দাঁড়িয়েছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার কোটি টাকা)।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…