এইমাত্র
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    কান্তজীউ নৌবিহারে নৌকাডুবি, যুবক নিখোঁজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

    কান্তজীউ নৌবিহারে নৌকাডুবি, যুবক নিখোঁজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

    দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রায় একটি নৌকা উল্টে গিয়ে স্বাক্ষর কুন্ডু টয় (যুবক) নামে একজন নিখোঁজ হয়েছেন। 

    বুধবার (২ সেপ্টেম্বর) কান্তনগর মন্দির থেকে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশ্যে নৌযাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, কান্তজীউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌযাত্রায় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা বেলডাঙ্গী ঘাট এলাকায় উল্টে যায়। পরে নৌকাটি মাকলা সাহার ঘাট এলাকায় নদীতে ডুবে যায়। এ ঘটনায় স্বাক্ষর কুন্ডু টয় নামে এক যুবক নিখোঁজ হন।

    নিখোঁজ স্বাক্ষর কুন্ডু টয়ের বাড়ি দিনাজপুর শহরের কালিতলা এলাকায়। তার বাবার নাম সিন্টু কুন্ডু।

    দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে অভিযান শুরু করেন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহযোগিতায় তার সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

    তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং নৌকাটিতে ওই সময় কতজন ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…