এইমাত্র
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

    ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

    চিকিৎসা সরঞ্জাম চোরাচালানে জড়িত একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিশাল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে ভিয়েতনামের উপস্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘুষের মামলায় তদন্তের অংশ হিসেবে ওই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

    কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম গত বছর ধরে দেশজুড়ে বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছে। এই অভিযানের জালে আটকা পড়েছেন দেশটির বহু ব্যবসায়ী নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা।

    ভিয়েতনামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির শীর্ষস্থানীয় ক্যানসার বিশেষজ্ঞ ও উপস্বাস্থ্যমন্ত্রী ট্রান ভান থুয়ানকে বিশাল অঙ্কের অর্থ ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘুষের অর্থের পরিমাণ নির্দিষ্ট করে জানায়নি মন্ত্রণালয়।

    ৫৬ বছর বয়সী থুয়ান ২০২০ সালে উপস্বাস্থ্যমন্ত্রী এবং ২০২৪ সালে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভিয়েত মাই মেডিকেল ইনভেস্টমেন্ট জয়েন্ট স্টক কোম্পানির বিরুদ্ধে ওঠা চোরাচালান এবং হিসাবরক্ষণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে মারাত্মক ক্ষতি সাধন করার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ওই প্রতিষ্ঠানের দুজন নির্বাহী কর্মকর্তা ও একজন হিসাবরক্ষককেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, সিঙ্গাপুর ও হংকং থেকে ভিয়েতনামে আমদানির আগে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবসা, পুনর্বিক্রি এবং মূল্য বাড়িয়ে দেখানোর উদ্দেশ্যে কোম্পানিটি গড়ে তোলা হয়েছিল।

    এ ছাড়া প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে বেআইনিভাবে চিকিৎসা সরঞ্জাম আমদানির চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

    বিশ্লেষকদের মতে, দেশটির প্রেসিডেন্ট তো লামের নেতৃত্বে জোরদার হওয়া এই সমন্বিত দুর্নীতিবিরোধী অভিযানের ফলে তার প্রতিপক্ষ অনেক রাজনীতিক গ্রেপ্তার হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে গত কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন তিনি।

    গত মে মাসে হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়মের কারণে ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থি কিম তিয়েনকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    সূত্র: এএফপি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…