এইমাত্র
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

    কালিয়াকৈরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে।

    বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১ থেকে ১৪০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কিছুক্ষণ মহাসড়কে প্রদক্ষিণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটির নেতৃত্বে ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী ও অনুসারী মিছিলে অংশ নেন বলে সূত্রটি জানায়। মিছিল থেকে শেখ হাসিনার আগমনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলেও জানা গেছে।

    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মহাসড়কের ডিভাইডার পার হয়ে দ্রুত সরে যান।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ডিভাইডার পার হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…