এইমাত্র
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

    ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

    নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র দুইশত টাকা দিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। আর এই দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুন (৫৫) গুরতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮) এর নিকট থেকে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে জালের টাকা নিয়ে দু'পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

    নিহত যুবক মুস্তাকিন ও রতন তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।  

    ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…