এইমাত্র
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

    কালিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

    নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ ধরতে গিয়ে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অপর দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলাল শেখের সন্ধান পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিন জেলে একটি ডিঙ্গি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে যান। নদীতে তখন স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে নৌকাটি নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান। দুই জেলে সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয় লোকজন নদীর তীরের বিভিন্ন স্থানে হেলাল শেখের সন্ধানে খোঁজাখুঁজি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলাল শেখের কোন সন্ধান পাওয়া যায়নি।

    কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘হেলাল শেখকে উদ্ধারে অভিযান চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…