রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া এলাকা থেকে মিলন হোসেন (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মিলন হোসেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কাঁঠগাড়ী পাইকারপাড়া গ্রামের কুদরত আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন মিয়ার কাছ থেকে ১০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।'
এসআর