এইমাত্র
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে গরুচোর সন্দেহে আটক ৪, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

    যশোরে গরুচোর সন্দেহে আটক ৪, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

    নসিমনে করে গরু নিয়ে মান্দারতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন চারজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘিরে ধরে আটক করেন। পরে গরুচোর সন্দেহে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় একটি গরু ও নসিমন জব্দ করে পুলিশ।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মান্দারতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    আটকরা হলেন—বাবু (৪০), সেলিম (৪৫), সিহাব (২০) ও আলিফ (১৪)।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নসিমনে করে গরু নিয়ে মান্দারতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন ওই চারজন। তাদের আচরণ ও গতিবিধি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা চারজনকে ঘিরে ফেলেন। একপর্যায়ে গরুচোর সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়।

    খবর পেয়ে চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করেন। একই সঙ্গে নসিমনে থাকা গরু ও নসিমনটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

    সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল হোসেন জানান, এখনো গরুটির প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। আটক চারজনকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে গরুটির মালিকানা ও আটকদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…