এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে পরমাণু হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

    ইরানে পরমাণু হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
    সংগৃহীত ছবি

    ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।

    সোমবার (৩১ অগাস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নাকচ করছেন কি না।

    ট্রাম্প জানান, ‘আমি সাধারণত এ বিষয়ে এমন কিছু বলি না, তবে উত্তর হলো—হ্যাঁ। এর কোনো কারণ নেই। কী অযৌক্তিক প্রশ্ন!’

    ট্রাম্প আরও বলেন, ‘তারা সামরিকভাবে পুরোপুরি পরাজিত। আর এখন আমি তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? কী অযৌক্তিক প্রশ্ন!’

    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো। এর আগে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি।

    তবে, সম্প্রতি এক পডকাস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্ট বলেছিলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা না কাটলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

    রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটির প্রতিবেদনে বলা হয়, পডকাস্টার টাকার কার্লসনের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেন্ট বলেন, প্রচলিত সামরিক শক্তি ব্যবহার করে ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হওয়ার পরও যদি ওয়াশিংটন সম্পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য ধরে রাখে, তাহলে পারমাণবিক হামলার মতো পদক্ষেপ সামনে আসতে পারে।

    কেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন সম্ভাবনাকে অসম্ভব ভাবা বোকামি হবে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…