এইমাত্র
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    বিনোদন

    শিল্প কোনো পাপ নয়, শিল্পীর পরিচয়কে সম্মান করুন: প্রভা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

    শিল্প কোনো পাপ নয়, শিল্পীর পরিচয়কে সম্মান করুন: প্রভা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

    অভিনয় ও শিল্পী পরিচয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি শিল্পচর্চায় শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের গুরুত্ব তুলে ধরেন।

    প্রভা বলেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

    তিনি আরও বলেন, শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।”

    যদিও পোস্টে প্রভা কারও নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয়জীবন নিয়ে করা মন্তব্যের পরপরই তার এই বক্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। 

    তবে এটি পপির বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া কি না, সে বিষয়ে প্রভা নিশ্চিতভাবে কিছু বলেননি।

    আরএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…