এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    জাতীয়

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম
    সংগৃহীত ছবি

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

    মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

    এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ নিতে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খণ্ড খণ্ড মিছিলের জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

    নেতারা জানান, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হু্ইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…