এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের থানায় আত্মসমর্পণ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

    ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের থানায় আত্মসমর্পণ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

    ভোলার লালমোহনে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এসময় তাকে পুলিশ আটক করে।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এঘটনা ঘটে। 

    নিহত কলেজ ছাত্র মো. নয়ন (১৯)  লালমোহন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

    অপরদিকে, অভিযুক্ত আব্দুল্লাহ আর মানিক (১৭) লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে মানিক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত মানিক থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে হেফাজতে নেয়। এছাড়াও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

    এদিকে আদরের সন্তানকে হারিয়ে আহাজারি করছেন নয়নের বাবা মা। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

    এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। অভিযুক্ত মানিক পুলিশ হেফাজতে রয়েছে।  

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…