এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

    বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও বেশি দামে তেল বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

    সোমবার (১৬ মার্চ) রাত ৮টায় উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স সামিয়া অয়েল সেন্টার’-এর স্বত্বাধিকারী মো. এনামুল হককে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয়। পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার দায়ে তাঁকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

    এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টার’কে ১৫ হাজার টাকা, ‘মেসার্স এম এস ট্রেডার্স’কে ১০ হাজার টাকা, চন্ডীপুর এলাকার ‘জমিরুল অয়েল সেন্টার’-এর স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা এবং পীরগাছা মোড়ে অবস্থিত ‘শিমুল টেলিকম’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…