এইমাত্র
  • মাত্র ১৪ দিনেই দেশে এলো ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
  • ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ
  • প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
  • যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
  • আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
  • বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
  • ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

    উত্তরা স্কয়ারে হামলা ও লুটপাট, অজ্ঞাত ৭শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

    রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের জেরে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শপিং কমপ্লেক্সের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে উত্তরা স্কয়ারের ব্যবসায়ীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে একদল লোক শপিং কমপ্লেক্সটি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা সড়ক অবরোধ করে এবং দায়িত্বরত পুলিশের ওপরও হামলা চালায়।

    সোমবার (১৬ মার্চ) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, ভাঙচুর ও হামলার অভিযোগে মামলাটি করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

    মার্কেটের ব্যবসায়ীরা এ ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন। ওসি জানান, পুলিশের মামলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও আরেকটি মামলার প্রস্তুতি চলছে।


    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে ১১টার পর কয়েক দফা হামলা চালিয়ে দুর্বৃত্তরা উত্তরা স্কয়ার ভবনের দুই পাশের কাচ, দরজা-জানালা ও দোকানপাট ভাঙচুর করে এবং লুটপাট চালায়। হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা প্রশাসনের কোনো নির্দেশই মানতে রাজি হয়নি। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই গভীর রাত পর্যন্ত মার্কেটজুড়ে তাণ্ডব চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেট কর্তৃপক্ষের কয়েকজন জানান, হামলা ও লুটপাটে দোকানদারদের প্রায় কোটি টাকার মালামাল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা বলেন, ভবনের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে এক রিকশাচালকের কথা কাটাকাটি থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত হয়।

    বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…