এইমাত্র
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা পাওয়ার অভিযোগ
  • সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি
  • ‘বাবা’র ব্যবসা করবেন আর বিএনপি করবেন, তা হবে না: সালাম পিন্টু
  • শার্শায় আদালতের আইন অমান্য করে বসতভিটা দখলের অভিযোগ
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    মাকে রক্ষা করতে গিয়ে বাবার কাইচির আঘাতে ছেলে আহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

    মাকে রক্ষা করতে গিয়ে বাবার কাইচির আঘাতে ছেলে আহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

    যশোরে নেশাগ্রস্ত বাবার হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে বাবার কাইচির আঘাতে গুরুতর আহত হয়েছে ছেলে রাজ হোসেন (১৭)। 

    মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) শহরের চাঁচড়া ডালমিল এলাকায় নিজ বাড়িতে  এ ঘটনা ঘটে। পিঠে কাইচির আঘাতে কাটা জখম হওয়া রাজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,  সকাল ৯ টার দিকে কাজী লিটন নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ঋতুর  সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে রাজ তার মাকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় বাবা কাজী লিটন কাপড় কাটার কাইচি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। এতে রাজের পিঠে কাটা জখম হয়।

    পরে রাজের মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রাজের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। ভর্তি করে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।  সেখানে তার চিকিৎসা চলছে।

    যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…