এইমাত্র
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    খেলা

    আলভারেজ নয়, বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলিয়ান জেসুস

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

    আলভারেজ নয়, বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলিয়ান জেসুস

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

    আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনা দলে টানবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু এসবের মাঝেই আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আজ বার্সেলোনায় পৌঁছেছেন। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর (প্রায় ১১.৬ মিলিয়ন ডলার) চুক্তি সম্পন্ন করার পথে রয়েছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

    আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেডিকেল সম্পন্ন করার কথা জেসুসের। এরপর বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করবেন তিনি।

    প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল জেসুসের জন্য শুরুতে ১০ মিলিয়ন ইউরো পাবে। এমিরেটসে তার চুক্তির মেয়াদ আরও এক বছর ছিল। তবে পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ হলে ভবিষ্যতে আরও ৪ মিলিয়ন ইউরো পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্সেনালের।

    একটি সূত্র জানায়, হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পর জেসুসকে দলে নেওয়াকে ‘বাজারের সুযোগ’ হিসেবে দেখেছে বার্সেলোনা।

    রবার্ট লেওয়ানডস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর বার্সেলোনার স্কোয়াডে স্বীকৃত কোনো স্ট্রাইকার ছিল না।

    প্রাক-মৌসুমে রিজার্ভ দলে নিবন্ধিত মিশরীয় তরুণ হামজা আবদেলকারিমকে নাম্বার নাইন হিসেবে খেলানো হয়েছিল। তবে লা লিগা শুরু হওয়ার পর সেই দায়িত্ব পালন করছেন রাফিনহা।

    আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর বার্সেলোনা স্ট্রাইকার না নেওয়ার কথাও ভেবেছিল। কোচ হান্সি ফ্লিকের হাতে ফারমিন লোপেজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমির মতো খেলোয়াড় রয়েছেন, যারা মাঝখান দিয়ে খেলতে পারেন।

    পালমেইরাস ও ম্যানচেস্টার সিটিতে খেলার পর ২০২২ সালে আর্সেনালে যোগ দেন জেসুস। আর্সেনালের হয়ে প্রথম মৌসুমে ৩৩ ম্যাচে ১১ গোল করেছিলেন তিনি। এরপর একাধিক চোটে ভুগেছেন। সাম্প্রতিক বছরগুলোতে দলে নিজের জায়গাও হারান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…