এইমাত্র
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, ৯ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

    ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, ৯ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৯ জনের প্রাণহানি গটেছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। 

    মঙ্গলবারের (০১ সেপ্টেম্বর) এই হামলা কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। 

    জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে ৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এদিকে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।

    কিয়েভ অঞ্চলের বোরিসপিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

    এদিকে, রাশিয়ার উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন ধরে যায়। মস্কোতেও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালায় রুশ কর্তৃপক্ষ। দেশটির সামারা অঞ্চলেও হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…