এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ শুক্রবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ৩ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীনগরে রেললাইনের পাশে নারীর মরদেহ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

    শ্রীনগরে রেললাইনের পাশে নারীর মরদেহ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

    মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মরদেহ উদ্ধার করেন।

    শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ৯টা ২৫ মিনিটে তারা সংবাদ পান। পরে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

    তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…