এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

    ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

    ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সদর দপ্তরে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। হুমকি সম্বলিত ই-মেইল পাঠানোর পরপরই তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে পুলিশ। খবর এনডিটিভির।

    পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার (২ জুলাই) ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণনের কার্যালয়ে এই হুমকিমূলক ই-মেইলটি পাঠানো হয়। সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো কার্যালয় চত্বরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি ও তল্লাশি চালান।

    তবে তল্লাশি চলাকালীন সেখান থেকে কোনও বিস্ফোরক ডিভাইস বা বস্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ই-মেইলটি কে পাঠিয়েছেন এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা উদঘাটন করতে ইতোমধ্যেই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এই ই-মেইলের উৎস দেশের বাইরে কি না, তা-ও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল, যার ফলে স্কুলগুলোতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

    ইসরো কার্যালয়ে পাঠানো এই হুমকির ঘটনায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…