এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    বাড়ির আঙিনায় গড়ে তুলেছিলেন গাঁজার বাগান, অতপর..

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

    বাড়ির আঙিনায় গড়ে তুলেছিলেন গাঁজার বাগান, অতপর..

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করার অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ১১টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেপ্তার আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আল আমিন তার বাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং আল আমিনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…