এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    জাতীয়

    রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

    রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

    দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। তারা সবাই পান্থপথ এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে।

    স্থানীয় ও ভুক্তভোগীদের সহকর্মী সূত্রে জানা যায়, রাতে ওই ভবনের নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে অবস্থান করা ওই তিন যুবক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসেন। 

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধ তিনজনের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের শরীরের ৩০ শতাংশ এবং পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে; তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কলাবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে এবং বাকি দুজনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…