এইমাত্র
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের ‘হেল্প ডেস্ক’

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

    আলফাডাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় শিবিরের ‘হেল্প ডেস্ক’

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও পরীক্ষা সংক্রান্ত জরুরি সেবা দিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরীক্ষা শুরুর প্রথম দিনেই আলফাডাঙ্গা সরকারি কলেজের সামনে সংগঠনটির উপজেলা শাখার পক্ষ থেকে একটি ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার (০২ জুলাই) দেশব্যাপী শুরু হওয়া এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রের নির্ধারিত দূরত্বে এই বুথটি চালু করা হয়।

    ​এই হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে লেখার জন্য কলম, তীব্র গরমে স্বস্তির জন্য বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, মাস্ক ও টিস্যু পেপার। শুধু পরীক্ষার্থীই নয়, কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ অভিভাবকদের বিশ্রামের জন্য শিবিরের পক্ষ থেকে বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তীব্র রোদের মাঝে বসার সুব্যবস্থা ও ঠান্ডা পানি পেয়ে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বেশ স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

    ​ইসলামী ছাত্রশিবিরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে এই হেল্প ডেস্ক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের কলেজ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। 

    এছাড়াও কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের আলফাডাঙ্গা পৌর শাখার সভাপতি মো. ইউসুফসহ সংগঠনটির উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    ​উদ্যোগটি প্রসঙ্গে শিবির নেতারা জানান, এইচএসসি শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রথম দিনেই পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া গেছে উল্লেখ করে তারা বলেন, ছাত্র ও জনতার কল্যাণে এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…