এইমাত্র
  • দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
  • শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

    ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    ইউক্রেনের রাজধানী কিয়েভ রাতভর বড় আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন ৫৬ জন। আহতদের মধ্যে ২ জন শিশু আছে এবং কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

    কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেপোস্ট করা পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তাইমুর তার টেলিগ্রামবার্তায় বলেছেন, বুধবার কিয়েভ এবং তার আশপাশের কমপক্ষে ৩৬টি এলকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ রুশ বাহিনী।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বুধবার রাতের হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, কিয়েভ এবং তার আশপাশের এলাকার সামরিক এবং বিদুৎ উৎপাদন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বুধবার রাতের সামরিক অভিযানে দূরপাল্লার হাই-প্রিসিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।

    ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর মধ্যে প্রধানত ইউক্রেনীয় বিমানবাহিনীর বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রুশ বিবৃতিতে।

    হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে এক সরকারি সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছিলেন। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন তিনি।

    সেই সঙ্গে ইউক্রেনের জনসাধারণকে সতর্ক থাকা এবং ফের হামলা শুরু হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন জেলেনস্কি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…