এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    ওয়াটারফল রোটারেক্টের সভাপতি নীলয়, সম্পাদক চাঁদনী

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

    ওয়াটারফল রোটারেক্টের সভাপতি নীলয়, সম্পাদক চাঁদনী

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

    আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২-এর অন্তর্গত রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফল-এর ২০২৬–২০২৭ রোটাবর্ষের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ক্লাবের ৯ম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সংগঠক রোটারেক্টর নীলয় মুৎসুদ্দি রনি। একই সঙ্গে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর উম্মে সাইবা চাঁদনী।

    ক্লাবের প্রতিষ্ঠাতা, সদ্য বিদায়ী ও সাবেক সভাপতিদের যৌথ নীতিনির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবটি সেবামূলক কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা এবং উদ্ভাবনী উদ্যোগে নতুন মাত্রা যোগ করবে।

    সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম সবুজ এবং সাবেক সভাপতি যিশু মিত্র, মোহাম্মদ মাইনুল হাসান, জান্নাতুল ফেরদৌস তাসরি, আজহার উদ্দীন চৌধুরী আজাদ, সাকিব খান ও নাজমুল হাসান শিকদার। তাঁরা বলেন, নীলয় মুৎসুদ্দি রনির নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী পরিকল্পনা ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করবে।

    দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি নীলয় মুৎসুদ্দি রনি বলেন, সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। তিনি বলেন, চলতি রোটাবর্ষের প্রতিপাদ্য "Together We Lead, Together We Grow, Together We Serve" সামনে রেখে সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।

    তিনি বলেন, একজন আইনের শিক্ষার্থী হিসেবে তিনি নিয়মতান্ত্রিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের মূল্যবোধে বিশ্বাস করেন। তাঁর মতে, নেতৃত্ব কোনো পদ নয়; বরং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার একটি দায়িত্ব।

    আগামী এক বছরে ক্লাবের সাংগঠনিক সংস্কার, ডিজিটাল রূপান্তর, সদস্যদের উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন, যেখানে তরুণরা সমাজসেবার পাশাপাশি নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা অর্জন করবে।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক উম্মে সাইবা চাঁদনী বলেন, সভাপতি নীলয় মুৎসুদ্দি রনির দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সদস্যদের জন্য ইতিবাচক, অংশগ্রহণমূলক ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। শক্তিশালী টিমওয়ার্কই আগামী রোটাবর্ষে ক্লাবের সাফল্যের মূল ভিত্তি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে সাবেক সভাপতি সাকিব খান বলেন, নীলয় একজন মেধাবী, দায়িত্বশীল ও উদ্ভাবনী চিন্তার সংগঠক। তাঁর নেতৃত্বে রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম ওয়াটারফল শুধু জেলা নয়, জাতীয় পর্যায়েও অনুসরণীয় একটি যুব সংগঠনে পরিণত হবে। তিনি বলেন, অতীত সভাপতিদের ফোরাম সবসময় নতুন কমিটির পাশে থাকবে।

    দায়িত্ব গ্রহণের পরপরই নবনির্বাচিত কমিটি "100-Day Action Plan" ঘোষণা করেছে। এ পরিকল্পনার আওতায় ডিজিটাল মেম্বারশিপ ডাটাবেজ, নেতৃত্ব উন্নয়নমূলক পডকাস্ট সিরিজ, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, নারী নেতৃত্ব বিকাশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর ক্লাব ব্যবস্থাপনা বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…