এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম

    আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম

    আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার। এ ঘটনায় চার ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

    ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেছে— এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর আনাদোলু

    বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) জানিয়েছে, বুধবার ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭)-এ নিয়োজিত একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারের ক্রুরা আরব সাগরে জরুরি অবতরণ করেন।

    ন্যাভসেন্ট জানায়, জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনও হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। এতে আরও বলা হয়, হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

    নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে ন্যাভসেন্ট। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…