এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    রাজনীতি

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

    এনসিপি সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গতকাল মঙ্গলবার (৩০ জুন) ভিসার আবেদন করেন নাসীরুদ্দীন। বুধবার (১ জুলাই) তার আবেদন মঞ্জুর হওয়ার খবর পান তিনি। এখন বিমানের টিকিট করার প্রক্রিয়া চলছে। 

    একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ইরান যাচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।  

    কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন। ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে তার শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…